- মালদায় কলেজ মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত রোড শো তৃণমূল সুপ্রিমোর। দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- মানিকচকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি প্রথমে ভোট কাটবে। দ্বিতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করবে। তৃতীয় ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী দিয়ে আটকাবে। বিজেপির ফাঁদে পা দেবেন না। ইভিএম খারাপ থাকলে বলবেন নতুন মেশিন নিয়ে আসতে। ইভিএম তৈরি করে কেন্দ্র সরকার। দেখে নেবেন ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাট আছে কি না।’
- এই বিজেপি প্রার্থীকে ভোট দিলে আবার দূষ্কৃতী রাজ ফিরবে, বরাবনিতে অভিষেক
- খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়ন জমা দেওয়ার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
- শুভেন্দুর মনোনয়নে অশান্তি, চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন।
- শনিবার বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়লেন অধীর চৌধুরী। ঘটনার প্রতিবাদে নবগ্রামের পাঁচগ্রাম এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
- শুক্রবার গভীর রাত পর্যন্ত তদন্ত চালানোর পর শনিবার সকাল থেকে ফের মোথাবাড়ি কান্ডে তদন্ত শুরু করেছেন এনআইএ-এর আধিকারিকেরা।
- উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ইছাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকা নিয়ে ছড়াল উত্তেজনা। অভিযোগ, ভোট কেটে দেওয়া নিয়ে ক্ষোভে স্থানীয় বাসিন্দারা ৯৭/৩৮ পার্টের বুথ লেভেল অফিসার (বিএলও) নমিতা দাস প্রামাণিককে আটকে রেখে হেনস্থা করেন।
- আউশগ্রামে ভোট প্রচারে বেরিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার। প্রচার চলাকালীন কর্মীদের নিয়ে জঙ্গল পাড় হওয়ার সময় তিনি দেখতে পান জঙ্গলের একাংশে দাউদাউ করে আগুন জ্বলছে। তৎক্ষণাৎ প্রচার থামিয়ে কর্মীদের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান প্রার্থী।
- বানারহাট ব্লকের অন্তর্গত নাথুয়া হাট এলাকায় রয়েছে নুন খাওয়া ডাঙা গ্রাম। শুক্রবার রাত ৩টা নাগাদ মোরাঘাট রেঞ্জের খট্টিমারি ও তোতাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে আসে দলছুট হাতি।
- ভোটের আগে কলকাতা থেকে আন্তর্জাতিক মাদক পাচাক পাচার চক্রের পান্ডা শেখ মুনিরের স্ত্রীকে গ্রেপ্তার করল এনসিবি। ধৃতের কাছ থেকে ৫০ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে।
- মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠান থেকে ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৯ জনের। তাঁদের মধ্যে ৬ জন শিশু রয়েছে বলে খবর।
- রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর স্বচ্ছ তদন্তের দাবিতে শনিবার রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করে আর্টিস্ট ফোরাম। এ দিন আর্টিস্ট ফোরামের সদস্যদের সঙ্গে থানায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা সরকার।
- নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন ও তাঁর স্ত্রী দীপা সেনের নাম বাদ। প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরও তাঁদের নাম চূড়ান্ত তালিকায় না ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই প্রবীণ দম্পতি।
- ভারত-বাংলাদেশ জলবন্টন ইস্যুতে আগামী ১৮ এপ্রিল নয়া দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের বিদেশমন্ত্রী।

Be the first to comment