- কোচবিহার রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ব্রিগেডে যে বিউগল বেজেছে, কোচবিহারের সভায় তাতেই সিলমোহর পড়ল। তৃণমূলের পাপের ঘড়া ভরে গিয়েছে। গোটা বাংলায় একটাই আওয়াজ, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।
- এরপর ৯ এপ্রিল হলদিয়াতে সভা করতে পারেন নরেন্দ্র মোদী। ১২ এপ্রিল ফের শিলিগুড়িতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
- সামশেরগঞ্জের সভা থেকে কমিশন ও বিজেপিকে একযোগে নিশান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মণিরুলকে সাসপেণ্ডেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শুনেছি তিনি মনোনয়ন জমা দিয়েছেন। টিকিট না পেয়ে আমি তাঁকে বলছি প্রত্যাহার করে নিতে। না করলে আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ খলিলুর রহমানকে বলছি, দল থেকে তাঁকে বহিষ্কার করতে।”
- রবিবার সকালে করিমপুর থানার কাঠালিয়া এলাকায় বোমা উদ্ধার হয়। খোলা মাঠের একটি পরিত্যক্ত জায়গায় তাজা বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়।
- রবিবারও সকালে ভোট প্রচারে বেরনো মাত্রই অধীরকে ঘিরে গো-ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের।
- আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার থেকেই রাজ্যে বৃষ্টির দাপট আরও বাড়বে। আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
- দুর্ঘটনা নয়, বিচারকদের পাইলট কারে পরিকল্পনা করে হামলা চালানো হয়েছিল। কালিয়াচক কাণ্ডে এনআইআর-এর কাছে বয়ান দিয়েছেন পাইলট কারের চালক।
- পূর্ব মেদিনীপুরে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের আড়গোয়াল অঞ্চলের ১৭৩ নং বুথের শেখ মুজিবুর রহমান আলি ও শেখ রেওয়াজ উদ্দিন, বাড়ি-ঘর ভাঙচুর করেছে তৃণমূলের হার্মাদ বাহিনীরা এই অভিযোগ তুলে, আড়গোয়াল ব্রিজের উপর বিজেপির কর্মী সমর্থক ও বিজেপি প্রার্থী শান্তনু প্রামানিক রাস্তায় বসে পথ অবরোধ করেন।
- শীর্ষ আদালত নির্দেশ দেয়, মালদহের কংগ্রেস প্রার্থী মোহতাব শেখের ক্ষেত্রে ৬ এপ্রিলের আগে এই সমস্যার সমাধান করতে হবে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনম রবিবার নিজের বাড়িতে শুনানি করেন। হাজির ছিলেন মোহতাব। সেখানেই নিষ্পত্তি। তাঁর পাসপোর্ট ছিল। ফলে মনোনয়নে বাধা রইল না মোহতাবের।
- কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কমিশনে নালিশ করতে চলেছে বিজেপি। বিজেপির বক্তব্য, বিজেপি নেতাদের উদ্দেশে করা কল্যাণের মন্তব্য উস্কানিমূলক, অবমাননাকর, হিংসাত্মক।
- ভিডিয়ো পোস্ট করে আপ নেতৃত্বকে খোঁচা দিলেন দলের বিদ্রোহী সাংসদ রাঘব চাড্ডা। সমাজমাধ্যমের পোস্টে লিখলেন, ‘এখন শুধু ট্রেলার। পিকচার আভি বাকি হ্যায়!’
- এবার কলকাতায় হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা অসীফ।
- সৌদি আরবের রাজধানী রিয়াধের মার্কিন দূতাবাসের চারতলায় আচমকাই ড্রোন হামলা চালায় ইরান। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ওই দূতাবাসের চারতলা আসলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র দপ্তর।
- মার্কিন পাইলট উদ্ধারের অভিযানের সময় ইরানে হামলায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইরানি সংবাদমাধ্যমের।
- ইরানের ড্রোন হামলায় কুয়েতের দু’টি বিদ্যুৎ কেন্দ্র ও জল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।

Be the first to comment