পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সর্বশেষ চিঠি অনুযায়ী, ৬ এপ্রিল দুপুর ১২টা ৪ মিনিট পর্যন্ত ৫৯ লক্ষ ১৫ হাজারের বেশি কেস নিষ্পত্তি হয়ে গিয়েছে।
  2. সোমবার জলঙ্গির সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই নির্বাচন তৃণমূলকে জেতানোর নিবার্চন নয়। যারা বিজেপির বি-টিম হয়ে টাকা নিয়ে মাটিকে ভাগ করার চেষ্টা করেছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তাঁদেরকে ঝেঁটিয়ে বের করার নির্বাচন।
  3.  রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন স্বপ্না বর্মন।
  4. শর্তসাপেক্ষে বিজেপি নেতা রাকেশ সিংকে অন্তর্বর্তিকালীন জামিন দিল কলকাতা হাইকোর্ট। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে রাকেশ সিংকে জামিন দেওয়া হয়েছে।
  5. সুজাপুরের মিম প্রার্থী তথা মিমের মালদহ জেলা সভাপতি রেজাউল করিম-এর দাবি, কালিয়াচকের গুন্ডামির ঘটনায় সাবিনা ইয়াসমিনই মাস্টারমাইন্ড। তাঁর কথায়, “নিজের ভোট ব্যাঙ্কের স্বার্থেই সাবিনা ইয়াসমিন চক্রান্ত করেছেন।”
  6. তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন বলেন, “কে কী অভিযোগ করল, আমার দেখার দরকার নেই। আমি এটার উত্তর দেওয়ার প্রয়োজনবোধ করি না। এটা জুডিশিয়াল ম্যাটার, আদালতে বিচারাধীন। এ বিষয়ে আমার কিছু বলার নেই।”
  7.  সিবিআই আধিকারিক উমেশ কুমার-সহ বাকিদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি উদয় কুমার। ২০২২ সালে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানায় উমেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
  8. ‘পুলিশের তদন্তে সহযোগিতা করছিলাম আমি, তা সত্বেও অন্য একটি মামলার পরিপ্রেক্ষিতে আমাকে অন্যায় ভাবে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ’, আইনজীবী মারফত সুপ্রিম কোর্টে অভিযোগ করলেন শিল্পপতি পবন রুইয়া।
  9. রাজ্যের আইনজীবীর দাবি, সাইবার ফ্রডের মামলার অন্যতম প্রধান অভিযুক্ত পবন রুইয়া।
  10. প্রিয়াঙ্কার এফআইআর-এর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন, ওড়িশা সরকার যাতে সেই রাজ্যের সিআইডি দিয়ে ঘটনার তদন্ত করে, সেজন্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে কথা বলবেন।
  11. পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের সামডি এলাকায় ধসের ঘটনায় আতঙ্ক ছড়াল।
  12.  ইমেলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোমবার চন্ডীগড়ের কিছু অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
  13. সোমবার বসিরহাটের ধান্যকুড়িয়ায় এলাকায় বিক্ষোভ দেখান ডিলিটেড ভোটাররা।
  14. হাওড়ায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম  ও তৃণমূলের মধ্যে ধস্তাধস্তি।
  15.  লোহার ব্যারিকেড ভেঙে দিল্লি বিধানসভার ভিতরে ঢুকে পড়ল একটি গাড়ি।  ওই গাড়িতে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি স্পিকার বিজেন্দ্র গুপ্তের অফিসের সামনে একটি ফুলের তোড়া রেখে এবং গাড়িতে কালি ছিটিয়ে পালিয়ে যান। পুলিশি তৎপরতায় ঘণ্টাখানেক পরে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর গাড়িটিকেও। এই ঘটনার সঙ্গে যোগসাজশের অভিযোগে গ্রেপ্তার আরও দুই সন্দেহভাজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*