- কলকাতায় পা রেখেই দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণীর কাছে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- জয়ী হওয়ার পর বাংলায় এসে প্রত্যেক বঙ্গবাসীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন শাহ। কৃতজ্ঞতা স্বীকার করেন ভবানীপুরের বাসিন্দাদের কাছেও।
- অমিত শাহ বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষ যাতে নির্বাচনের সময়ে নিজের অভিমত ব্যক্ত করতে পারেন, আর আমি এক্ষেত্রে বাংলার সমস্ত দলের সহযোগিতা চাই। কংগ্রেসেরও কথা বলতে চাই।
- বাংলার রাজনীতি ও নির্বাচন হিংসামুক্ত করার ডাক দিলেন অমিত শাহ।
- আগামিকাল পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু। শুক্রবার কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সদ্য নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করা হয়।
- পাড়ার প্রিয় ‘বুবাই’-র নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন শুভেন্দুর পাড়ার লোকজন। বাজনার তালে নেচে ওঠেন পাড়ার লোকজন। শুরু হয় মিষ্টি বিলি।
- উত্তর দিনাজপুর থেকে ১৪ জন, বীরভূম থেকে ৬ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ১১ জন, বাঁকুড়ার ১৪ জন, নদিয়া থেকে ৩, হুগলি থেকে ৯ জন, কোচবিহার থেকে ৭, পুরুলিয়া থেকে ৯, মালদা থেকে ৫, মুর্শিদাবাদ থেকে ৩, পশ্চিম বর্ধমান থেকে এক জন, জলপাইগুড়ি থেকে এক জন স্থান পেয়েছেন মেধাতালিকায়।
- ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর গোপালপুর বটতলা বাজার সংলগ্ন পুকুরিয়া সিপিআইএমের পার্টি অফিস তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দখল করে নিয়েছিল। এবার সিপিএম দখল করল পনেরো বছর দখল হওয়া নিজেদের পার্টি অফিস।
- কংগ্রেসের পরে এ বার ভিসিকে, সিপিআই এবং সিপিএম-এর সঙ্গে ‘ডিল সিল’ করল টিভিকে। তামিলনাড়ুতে নয়া জোট সরকার গড়ার প্রস্তাব নিয়ে গভর্নরের সঙ্গে সন্ধে ৬টায় দেখা করতে যাবেন সুপ্রিমো বিজয়।
- কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহার বিরুদ্ধে লুক আউট নোটিসের পরে এ বার সম্পত্তির খোঁজ নিতে তৎপর ইডি। শান্তনুর স্ত্রী, ২ ছেলে ও তাঁর নামে কোথায় কী সম্পত্তি আছে তা জানতে একাধিক রেজিস্টার অফিস, আইটি সঙ্গে যোগাযোগ করছেন তদন্তকারীরা।
- পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের মধ্য থেকে উদ্ধার হয়েছে বিলিবন্টন না হওয়া সাংসদ তহবিলের ত্রাণ সামগ্রী ও তৃণমূলের পোস্টার ব্যানার হোডিং। এছাড়াও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী।
- কলকাতার এন্টালি থানার একটি খুনের ঘটনায় গ্রেফতার করা হলো নদিয়ার নবদ্বীপের বাসিন্দা দীপক দাস ওরফে ‘নেটো’কে।
- চুঁচুড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের খাগড়াজোলে একটি ক্লাবে বৃহস্পতিবার রাতে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ।
- বাঁকুড়া শহরের ৮ নম্বর ওয়ার্ডে তৈরী হচ্ছে হাজার হাজার লাড্ডু। শনিবার যখন কলকাতায় শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে তখন ওয়ার্ডের বিজেপি কর্মীরা প্যকেটবন্দি লাড্ডু নিয়ে পৌঁছে যাবেন ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে ঘরে।
- ছত্তিসগড়ে মাওবাদীদের হামলায় ৭৬ জন নিরাপত্তারক্ষীর মৃত্যুর মামলায় অভিযুক্ত ১০ মাওবাদীকে তথ্যপ্রমাণের অভাবে আগেই মুক্তি দিয়েছিল দান্তেওয়াড়ার নিম্ন আদালত। সেই রায়ই বহাল রাখল ছত্তিসগড় হাইকোর্ট।

Be the first to comment