রোজদিন ডেস্ক, কলকাতা:- দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও ২৬ জনের নৃশংস হত্যাকাণ্ডের পর ভারতের সম্ভাব্য পাল্টা হামলার ভয়ে পাকিস্তানি সেনাবাহিনীতে অভূতপূর্ব পদত্যাগের ঢেউ দেখা গেছে। মাত্র দুই দিনে প্রায় ৫,০০০ সৈন্য ও কর্মকর্তা পদত্যাগ করেছেন। ১১তম কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উমর বুখারি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে সতর্ক করে বলেন, “মনোবল ভেঙে পড়ছে।এই পদত্যাগ অব্যাহত থাকলে ভারতের সঙ্গে সংঘর্ষে প্রতিরোধ গড়া অসম্ভব।”
পশ্চিম সীমান্তের ১২তম কর্পসে ২০০ কর্মকর্তা ও ৬০০ সৈন্য, ফোর্স নর্দার্ন কমান্ডে ১০০ কর্মকর্তা ও ৫০০ সৈন্য এবং নিয়ন্ত্রণ রেখার মঙ্গল কর্পসে ৭৫ কর্মকর্তা ও ৫০০ সৈন্য পদত্যাগ করেছেন। ভারতের ইন্ডাস জলচুক্তি স্থগিত ও কঠোর প্রতিশোধের ঘোষণার পর সৈনিকদের পরিবার তাদের ফিরে আসার জন্য চাপ দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই গণপদত্যাগ পাকিস্তানের সামরিক সক্ষমতাকে দুর্বল করবে এবং তুরস্ক-চীনের সমর্থন সত্ত্বেও আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে।

Be the first to comment