কাশ্মীরে অস্ত্র-সহ গ্রেফতার দুই জঙ্গিদের সহযোগী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পেহলগাঁও হামলার আবহে কাশ্মীরে বড় সাফল্য সেনাদের। নাকা চেকিং-র সময় গ্রেফতার হল ২ জন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে গোলাবারুদ। সূত্রের খবর, ধৃতরা জঙ্গিদের সহযোগী। জম্মু ও কাশ্মীরের বদগাম জেলা থেকে তাদের পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে পিস্তল, গ্রেনেড সহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনা।

পেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজ করতে কাশ্মীরজুড়ে তল্লাশি চালাচ্ছে সেনা। দুদিন আগে রাজস্থানের দুজন পাক চরকে গ্রেফতার করে পুলিশ। পঞ্জাব সামীন্তে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় এক পাক নাগরিককে গ্রেফতার করেছিল বিএসঅফ। পরে পঞ্জাব পুলিশে হাতে তুলে দেওয়া হয়। এরই মধ্যে কাশ্মীরে জঙ্গিদের দুই সহযোগীকে গ্রেফতার করল সেনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*