বিএসএফ জওয়ান পূর্ণম সাউ এর মুক্তিতে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফোন করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ২২ দিন পর দেশে ফিরেছেন পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। পাক সেনার হাত থেকে মুক্তি পেয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। খবর পেয়েই জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। পূর্ণমকে শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জওয়ানের স্ত্রী। সকালে খবর পাওয়ার পরই তিনি একবার ফোন করেছিলেন। কিন্তু রজনীর ফোন খারাপ থাকায় কথা হয়ে ওঠেনি। ঘণ্টা দেড়েক বাদে আবারও ফোন করেন মুখ্যমন্ত্রী।

ভারত-পাক যুদ্ধের আবহেই সীমান্তে ডিউটিরত বিএসএফ জাওয়ান পূর্ণম সাউ সীমন্ত টপকে ওপারে ভুলবশত চলে গিয়েছিলেন। এবং সেখানে তাকে পাক রেঞ্জার্সরা আটক করে নেয়।এরপর থেকেই উৎকন্ঠায় দিন গুনছিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী, বৃদ্ধ বাবা-মা সন্তান। ফোনে এর আগেও কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারও ফোন করে পূর্ণমের স্ত্রী রজনীকে ভরসা জুগিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রজনী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী এ দিন ফোনে বলেছেন, যেন চিন্তা না করি, ভরসা রাখি। তিনি উচ্চপর্যায়ে কথা বলছেন। আশা করছেন, স্বামী শীঘ্রই ফিরে আসবেন। আমাদের কোনও সহায়তা প্রয়োজন কি না, তা-ও জিজ্ঞাসা করেছেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*