রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ রবিবার নির্বাচন কমিশন গুজরাট – কেরল – পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল। ভোটের তারিখ স্থির হয় আগামী ১৯ জুন এবং ভোট গণনার তারিখ ২৩ জুন। পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জ, কেরলের নীলাম্বুর, পাঞ্জাবের লুধিয়ানা, ও গুজরাটের কাঁদি এবং ভিসাভাদার এই পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। রবিবারই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।
আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
কেরলের একটি বিধানসভা কেন্দ্র- নীলাম্বুর, গুজরাতের দুই কেন্দ্র- কাঁদি ও ভিসাভাদার এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমে উপনির্বাচন হবে আগামী মাসের ১৯ তারিখেই। অর্থাৎ একইদিনে দেশের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।
এর আগে কেরলের নীলুম্বরের নির্দল বিধায়ক পিভি আনোয়ার চলতি বছরের শুরুতেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ঘাসফুলে যোগদান করেন তিনি। তারপরে বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। আগামী মাসে আনোয়ারের ছেড়ে আসা আসনেই পুনরায় উপনির্বাচন হবে। বাকি তিন কেন্দ্রতেও ঠিক একই ভাবে কোথাও বিধায়কের মৃত্যুতে শূন্যতা আবার কোথাও বিধায়ক আসন ছেড়ে অন্য দলে যোগদান করেছেন যার ফলেই উপনির্বাচনের দিন পুনরায় স্থির হয়।

Be the first to comment