রোজদিন ডেস্ক, কলকাতা:- অবৈধ বাংলাদেশীতে ছেয়ে যাচ্ছে বাংলা। আজ মুর্শিদাবাদে ১ ভারতীয় দালালসহ প্রায় ৮ জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ পুলিশ।
এই ধৃতদের মধ্যে ৩ জন মহিলাও আছেন। গতকাল রাতে মুর্শিদাবাদের গোলাপবাগ মোড় থেকে ট্রেকারে করে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করেন এই ৮ জন। গোপন সূত্রের খবর অনুযায়ী তখনই এদের হাতেনাতে পাকড়াও করে মুর্শিদাবাদ থানার পুলিশ।
এছাড়া কলকাতা থেকেও গ্রেপ্তার করা হয় এক বাংলাদেশীকে।কালীঘাট থানা থেকে আজাদ শেখ বলে এক বাংলাদেশীকে গ্রেফতার করে পুলিশ।

Be the first to comment