রোজদিন ডেস্ক : খাতড়া বাজারে আক্রান্ত হলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়।
জ্যোৎস্না মান্ডির অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় খাতড়া বাজারে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন তুহিন মান্ডি। সেখানেই আচমকা লাঠিসোঁটা হাতে চড়াও হয় প্রায় ১৫-১৬ জন বিজেপি কর্মী। হামলায় গুরুতর আঘাত লাগে তুহিনবাবুর পিঠ ও ডান হাতে। সঙ্গে সঙ্গে তাঁকে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। ইতিমধ্যেই ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খাতড়া থানার পুলিশ। এই ঘটনার পর রাতে খাতড়া থানায় অভিযোগ দায়ের করেন মন্ত্রী। তার ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ৬ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়।

Be the first to comment