রোজদিন ডেস্ক, কলকাতা:- মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানা এলাকায় অনডিউটি তে থাকা কালীন দুই বিএসএফ জওয়ানের মধ্যে বিবাদে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক বিএসএফ কনস্টেবলের। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাটি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বিএসএফ জওয়ানের এর নাম রতন লাল সিং বয়স ৪০। তাঁর বাড়ি রাজস্থানে।
সামশেরগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘শনিবার রাত ১টা পর্যন্ত বিএসএফের তরফ থেকে কারও বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। যে জওয়ানের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে তিনি বিএসএফের হেফাজতে রয়েছে বলেই আমরা জানতে পেরেছি।’
তিনি বলেন, ‘বিএসএফ যেমন লিখিত অভিযোগ দেবে তার ভিত্তিতে তদন্ত হবে। আমরা এখনও জানি না যে ইনসাস রাইফেল থেকে গুলি করার অভিযোগ উঠেছে, সেটি থেকে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে গুলি চালানো হয়েছে।’ পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই মৃত বিএসএফ জওয়ানের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Be the first to comment