মহারাষ্ট্রে সেতু ভেঙে বড় বিপর্যয়, নদীতে ভেসে গেলেন কমপক্ষে ৩০ পর্যটক, মৃত ৬

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পুনের কুন্ডমালা এলাকায় ইন্দ্রায়ণী নদীর উপর নির্মিত একটি সেতু ভেঙে পড়েছে। এই ঘটনায় বহু মানুষ নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে। বহু পর্যটকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, অনেক পর্যটক সেতুর উপরে জড়ো হয়েছিলেন। তারা ঘুরে ঘুরে ছবি তুলছিলেন। প্রাথমিক অনুমান, সেতুটি অনেক পুরনো। অতিরিক্ত ভার সহ্য করতে না পেরেই মাঝখান থেকে দু’টুকরো হয়ে ভেঙে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই সেতু পেরিয়েই একটি মন্দির রয়েছে, যেখানে সপ্তাহজুড়েই পর্যটকদের ভিড় দেখা যায়। রবিবার ছুটির দিন থাকায়, তা আরও কয়েকগুণ বেড়ে যায়।

কুন্ডমালা এলাকা অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল হিসেবে পরিচিত, যেখানে বর্ষার সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষ ভিড় করেন। রবিবার পর্যটকরা সেখানেই ছিলেন। আচমকাই সেতুটি ভেঙে পড়ে, হুড়মুড় করে বহু পর্যটক নদীতে পড়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমপক্ষে ৩০ জন পর্যটক নিখোঁজ হয়েছে বলে জানা যাচ্ছে।

দুর্ঘটনার পর তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং স্থানীয় প্রশাসন। তবে এখনও পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*