পুণের ইন্দ্রায়নী নদীর উপর সেতু বিপর্যয়; শোকপ্রকাশ মমতার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিলের মাঝেই এবার পুণের কুন্দামালায় ইন্দ্রাণী নদীর বুকে ভেঙে পড়ল একটি পুরনো ব্রিজ। ব্রিজটি ভেঙে উত্তাল নদীতে পড়ে গেলেন ৩০ জন পর্যটক। তাদের মধ্যে ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জলের তোড়ে ভেসে গিয়েছেন অন্তত ১০ জন।

সেতু ভেঙে এই বিপর্যয় নিয়ে এবার নিজের এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় লেখেন, “সাম্প্রতিককালে দেশে রেল, থেকে বিমান এবং এখন রাস্তায় যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে তাতে আমি স্তম্ভিত ও হতবাক। আজ পুণের কাছে ইন্দ্রাণীতে নদীর ওপর সেতু ভেঙে পড়ার ঘটনাটা বেশ দু:খের। বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা হচ্ছে এই সেতু দুর্ঘটনায় কয়েকজন মারা গিয়েছেন,এবং অনেকে নিখোঁজ।’

তিনি লেখেন, ‘ আমার আন্তরিক সমবেদনা জানাই সমস্ত মৃতের পরিবারকে, যদিও আমরা উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছি বেঁচে ফেরা মানুষের খবরে। আসুন, দুর্ঘটনার শিকার সকলের প্রাণে বাঁচার জন্য আমরা প্রার্থনা করি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*