নিছক কাকতালীয় নাকি কোনো রহস্যের ইঙ্গিত..? – সময়ের পুনরাবৃত্তি মিলিয়ে দিচ্ছে ক্যালেন্ডার

Spread the love

মাসানুর রহমান,কলকাতা :- ইতিহাস শুধুই কি ফেলে আসা দিন? নাকি আগামীর বার্তাবহ? কে দেবে তার উত্তর.? তবে সংখ্যার মোড়কে সাজিয়ে রাখা দিনের হিসেব, ফিরিয়ে দিলেও দিতে পারে অতীতের মাইলফলকের দাগ। আমরা শুধু ফেলে আসা সামিয়ানায় তুলে রাখি স্থাপত্যের কারুকার্য, আত্মীয়ের সমীকরণ, শূণ্যের দাম, ও স্মৃতির দিনক্ষণ।

মানুষের ইতিহাসে কিছু ঘটনা এমনভাবে পুনরাবৃত্তি হয় যে তা বিজ্ঞানী, ঐতিহাসিক এবং সাধারণ মানুষের কাছে অপার বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ায়। সাল ১৯৪১, ক্যালেন্ডারে পাতায় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক সেই বছরটাই ২০২৫ সালের ক্যালেন্ডারের সাথে হুবহু মিলে যাচ্ছে, এমনকি ছুটির দিনগুলোও। এটি কি ঐতিহাসিক সমান্তরালতা কি নিছক কাকতালীয়? নাকি সময়ের কোনো রহস্যময় চক্রের ইঙ্গিত? এই প্রশ্ন এখন সকলের মনে ঘুরপাক খাচ্ছে…

১৯৪১ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বকে গ্রাস করেছিল। এই সময়ে জার্মানি, জাপান এবং ইতালির মতো অক্ষশক্তি এবং মিত্রশক্তির মধ্যে তুমুল যুদ্ধ চলছিল। ১৯৪১ সালের ৭ই ডিসেম্বর জাপানের পার্ল হারবার আক্রমণ আমেরিকাকে যুদ্ধে প্রবেশ করতে বাধ্য করেছিল। এই বছরটি ছিল বিশ্ব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক। আশ্চর্যজনকভাবে, ২০২৫ সালের ক্যালেন্ডার ১৯৪১ সালের সাথে পুরোপুরি মিলে যায়। সপ্তাহের দিনগুলো, তারিখ এবং এমনকি ছুটির দিনগুলোও একই। উদাহরণস্বরূপ, ১৯৪১ সালে যেমন ১লা জানুয়ারি ছিল বুধবার, ২০২৫ সালেও ১লা জানুয়ারি বুধবার।

বিশেষভাবে উল্লেখ্য ২০২৫ সালে বিশ্ব রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ভারত পাকিস্তান সংঘাত। এবং সর্বোপরি বিশ্বব্যাপি এতো দুর্ঘটনা এবং মৃত্যু। এসব দেখে অনেকেই বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা ১৯৪১ সালের যুদ্ধের সময়কার অস্থিরতার সাথে মিল খুঁজে পাচ্ছেন। এই সমান্তরালতা অনেকের মনেই তুলছে প্রশ্ন।

তবে ক্যালেন্ডারের মিল হয়তো একটি গাণিতিক ঘটনা, যা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ঘটে। কিন্তু যুদ্ধের মতো ঘটনার সময়ের সাথে এই মিল কিছুটা অস্বাভাবিক বলে মনে হয়।
প্রাচীন সভ্যতা, যেমন মায়া এবং ভারতীয় সংস্কৃতি, সময়কে চক্রাকার হিসেবে বিবেচনা করত। ভারতীয় দর্শনে ‘কালচক্র’ বা সময়ের চক্রের ধারণা রয়েছে, যেখানে ঘটনাগুলো নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি হয়। এই তত্ত্ব অনুসারে, ইতিহাসের বড় ঘটনাগুলো একটি নির্দিষ্ট চক্রে ফিরে আসতে পারে।

আমরা শুধু চাই এই সময়টা ধরে রাখা থাক আমাদের রোজদিনের ওয়ালে। মুহূর্তরা সাক্ষী থাকুক আরোও একটা বহমান বছরের লহরীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*