রোজদিন ডেস্ক :
ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের নৃশংস হত্যার তদন্তে গঠিত সিটের সদস্যদের একাংশ উত্তর প্রদেশে গেলেন। এই হত্যায় ব্যবহৃত দ্বিতীয় মোটর সাইকেলটি শুক্রবার বারাসত রেল গেটের কাছে উদ্ধার করা হয়। এই রহস্যজনক হত্যাকাণ্ডের কিনারা করতে পুলিশ উঠে পড়ে লাগলেও এইদিন অবধি কোন গ্রেফতার হয়নি।।গুজরাট থেকে এক ফরেনসিক দল এসে ঘটনাস্থল পরীক্ষা করেছেন বলে জানা যায়। এই হত্যার নেপথ্যে উদ্দেশ্য, মাস্টারমাইন্ড কারা তা খুঁজে বার করতে তৎপর পুলিশ, সিআইডি-সহ রাজ্য প্রশাসন।
শনিবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পর তদন্তে আরও গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।

Be the first to comment