- ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালেই শহরে আসছেন। সভায় থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং–সহ আরও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে দেশের বিভিন্ন রাজ্যের ২৩ জন মুখ্যমন্ত্রীকেও।
- গেরুয়া ঝড়ে তৃণমূলের ১৫ বছরের শাসনের পরে আজ, ৯ মে বাংলায় নয়া সরকারের শপথ। ব্রিগেডের মাঠে সকাল ১০টায় শপথ নেবেন বাংলার বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ছাড়াও শপথ নেবেন ক্যাবিনেটের অন্য মন্ত্রীরাও।
- ব্রিগেডে শপথগ্রহণ চলাকালীন বিভিন্ন রাজ্যে স্থানীয় স্তরে বিজেপির তরফে লাড্ডু বিলিরও পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।
- সকাল থেকেই সব রাস্তা ব্রিগেডমুখী। বাংলার প্রথম বিজেপি সরকারের শপথের সাক্ষী হতে জেলা থেকে কলকাতার পথে বিজেপি নেতা-কর্মীরা।
- রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যের মানুষকে শুভেচ্ছা বার্তা জানলেন শুভেন্দু অধিকারী। একটি ফেসবুক পোস্টে শুভেন্দু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘তাঁর অমর সৃষ্টি, মানবতাবাদী চিন্তাধারা ও দেশপ্রেম যুগে যুগে আমাদের পথ দেখিয়ে চলেছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে তিনি চির উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন।’
- শিশির অধিকারী বলেন, এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন। দীর্ঘদিনের অপশাসন থেকে রাজ্য মুক্তি পেল। আমি আশাবাদী, শুভেন্দু আগামী দিনে বাংলার উন্নয়নের জন্য সর্বস্তরে কাজ করবে।
- কেন্দ্রের তরফে লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণির নাম পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ হিসাবে ঘোষণা করা হল। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানের জায়গায় দায়িত্ব নেবেন তিনি।
- ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে জেলার ভূমিপুত্রের শপথ পাঠ যাতে সবাই দেখতে পারেন, সেজন্য পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে উদ্যোগ। বসছে জায়ান্ট স্ক্রিন।
- জল জীবন মিশন প্রকল্পের ২ হাজার ৭০০ কোটি টাকা পেতে চলেছে বিজেপির নতুন সরকার। নবান্ন সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ্য সরকারের সঙ্গে মউ স্বাক্ষরের পরেই রাজ্যের কোষাগারে ঢুকবে ২ হাজার ৭০০ কোটি টাকা।
- আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে এ দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও এ দিন পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Be the first to comment