রোজদিন ডেস্ক: রাজ্যে সরকার বদলের আবহে প্রশাসনিক অন্দরেও শুরু হয়েছে জোর জল্পনা। নতুন বিজেপি সরকারের মুখ্যসচিব হিসেবে কি দায়িত্ব পেতে চলেছেন বর্তমান মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ কুমার আগরওয়াল? নবান্ন ও প্রশাসনিক সূত্রে এখন ঘুরছে সেই প্রশ্নই।।সরকারি সূত্রে দাবি, ১৯৯০ ব্যাচের আইএএস মনোজ আগরওয়াল নতুন সরকারের পছন্দের তালিকায় অনেকটাই এগিয়ে রয়েছেন। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা এবং আইআইটি কানপুরের প্রাক্তনী মনোজ আগরওয়াল বর্তমানে রাজ্যের অন্যতম অভিজ্ঞ আমলা। তাঁর ব্যাচের বেশ কয়েক জন অবসর নিলেও এখনও প্রশাসনিক সক্রিয়তায় এবং দায়িত্ব পালনের নিরিখে তিনি গুরুত্বপূর্ণ মুখ হিসেবেই পরিচিত। প্রশাসনের একাংশের মতে, এবারের বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনা তাঁর প্রশাসনিক গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের অধীনে থেকে রাজ্যে নজিরবিহীন নিরাপত্তা ও ভোট ব্যবস্থাপনার দায়িত্ব সামলানোয় তাঁর ভূমিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিজেপি নেতৃত্বের একাংশও এই নির্বাচনকে “স্বচ্ছ ও শান্তিপূর্ণ” হিসেবে তুলে ধরেছে। ফলে সেই সাফল্যের ‘পুরস্কার’ হিসেবেই মুখ্যসচিব পদে তাঁর নাম উঠে আসছে।আগামী ৩১ জুলাই অবসর নেওয়ার কথা মনোজ আগরওয়ালের। তার আগে প্রায় আড়াই মাসের জন্য তাঁকে মুখ্যসচিব করা হতে পারে বলে প্রশাসনিকমহলে জোর জল্পনা চলছে। সেক্ষেত্রে প্রয়োজনে তাঁর মেয়াদ বৃদ্ধির কথাও উঠে আসছে।

Be the first to comment