আগামীকাল শনিবার সকালে বাড়ির সামনেই রবীন্দ্রজয়ন্তী পালন করবেন তৃণমূলনেত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : আগামীকাল শনিবার ২৫ বৈশাখ। এই উপলক্ষে ওইদিন সকালে নিজের বাড়ির সামনে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে একটি অরাজনৈতিক সংগঠনের ব্যানারে তিন জায়গায় অনুষ্ঠানের জন্য অনুমতি চাওয়া হয়েছিল৷ কোনওটিতেই অনুমতি দেয়নি প্রশাসন৷ শেষে নেত্রীর কালীঘাটের বাড়ি-সংলগ্ন চত্বরেই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে গান গাইবেন ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়-সহ একাধিক শিল্পী৷। থাকছেন আরও একাধিক শিল্পী ও সংস্কৃতিমনস্করা৷ তাঁদের নিয়েই নিজের মত করে রবীন্দ্র স্মরণ করবেন জননেত্রী। ইতিমধ্যে তার প্রস্তুতিও চলছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*