রোজদিন ডেস্ক, কলকাতা:- মীরা গালর্স হাই স্কুলে ভোট দিলেন কালীগঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। পেশায় ইঞ্জিনিয়ার হলেও রাজনীতিতে অনভিজ্ঞ নন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী।

উল্লেখ্য, বাবা নাসিরুদ্দিন আহমেদ ২০১১ সালে যখন ভোটে লড়েন, তখন থেকেই বুথ ধরে ধরে নির্বাচন পরিচালনা করতেন আলিফা। তাই রাজনীতিতে তাঁর অনেক আগে থেকেই অভিজ্ঞতা রয়েছে বলেই দাবি করেন তিনি।
ভোটদানের পর তৃণমূল প্রার্থী আলিফা বলেন, ‘আমরা শুধু দুটি দলের সঙ্গে লড়াই করছি না। লড়াই করতে হচ্ছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গেও। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য সকালে ভোটদান করতে পারেননি অনেকেই।’
ভোটে জেতার ব্যাপারে তৃণমূলের সংগঠনের উপরেই জোর দিচ্ছেন তৃণমূল প্রার্থী। জেতার ব্যাপারে অনেকটাই আশাবাদী তিনি। উপনির্বাচনের প্রচারে দেখা যায়নি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। আলিফা বলেন, ‘উনি ব্যক্তিগত কারণে বাইরে রয়েছেন। তবে ওঁর আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে।’

Be the first to comment