রোজদিন ডেস্ক, কলকাতা:- আকাশের আতঙ্ক থেকে যেন মুক্তি নেই। তবে এবার বিমান নয়, হট এয়ার বেলুনে দুর্ঘটনা। সারাজীবন মনে রাখার মত এক অভিজ্ঞতার সাক্ষী থাকতে হট এয়ার বেলুনে চেপে পর্যকরা স্মৃতি গুলো এইভাবেই ধরে রাখেন। কিন্তু এই যাত্রা যে শেষ যাত্রা হবে তা ভাবতে পারেনি মানুষ। বেলুনে চড়ে আকাশে ভাসার এমন অ্যাডভেঞ্চারের সুযোগ জীবনে কমই আসে। কিন্তু দক্ষিণ ব্রাজিলের স্যান্টা ক্যাটারিনা-য় মাঝ আকাশে সফররত একটা হট এয়ার বেলুন হঠাৎই ফেটে গেল।
এয়ার বেলুনটিতে ২২ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আকাশ থেকে খসে পড়ে কমপক্ষে ৮জন পর্যটকের অগ্নিদগ্ধ দেহ, এমনটা জানিয়েছেন স্থানীয়রা। কয়েকজন বেলুনটির ওপর আগুন থেকে রক্ষা পেতে থেকে জীবন্ত অবস্থাতেও মরণঝাঁপ দেন বলে খবর। জোরকদমে চলছে উদ্ধারের কাজ।
সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই এয়ার বেলুন দুর্ঘটনার ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হট এয়ার বেলুনটি মাঝ আকাশে ফেটে আগুন ধরে গেল। আগুন ধরার পর সেটি পুরোপুরি ভষ্মীভূত হতে বেশি সময় নেয়নি। এয়ার বেলুনটির জ্বালানির ট্যাঙ্কে ভালভে ত্রুটি থেকেই এই বিপর্যয় বলে জানা গিয়েছে। কী করে হট এয়ার বেলুনটি দুর্ঘটনার মুখে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
? Tragic Balloon Crash in Brazil ?
At least 8 people have died after a hot air balloon accident in Santa Catarina, southern Brazil, on Saturday.Scenic ride turned into a deadly disaster. Investigation underway.
?#Brazil #HotAirBalloon #AirBalloon #SantaCatarina pic.twitter.com/BW9RD5kEP3
— know the Unknown (@imurpartha) June 21, 2025

Be the first to comment