রোজদিন ডেস্ক, কলকাতা:- অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে কসবার আইন কলেজ। কলেজের ওয়েবসাইটে সে বিষয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নেটিশে বলা হয়েছে, আপাতত গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে সমস্ত B.A, LLB ও LLM- সমস্ত ক্লাস বন্ধ থাকবে। কলেজ চত্বরে কোনও পড়ুয়া প্রবেশ করতে পারবেন না। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে কলেজ।
সোমবার নিরাপত্তার দাবিতে কলেজে এসেছিলেন একদল পড়ুয়া। তাঁরা জানান, প্রথমবর্ষের ছাত্রীর সঙ্গে কলেজে যা ঘটেছে, এর পরে আতঙ্কে রয়েছেন বাকিরা। ভাইস প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করলেও কোনও জবাব আসেনি। এ দিন ডেপুটেশন দিতে এসে এই নোটিশ দেখে নতুন চিন্তা পড়ুয়াদের।
পুলিশ সূত্রের খবর, ২৫ জনের একটি তালিকা তৈরি করেছেন তদন্তকারীরা। তালিকায় ছাত্রী, প্রাক্তনী, নিরাপত্তারক্ষী-সহ আরও কয়েক জন আছেন বলে সূত্রের খবর। তবে এখনও অবধি ২৫ জনের মধ্যে ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Be the first to comment