রাজ্যে প্যারা টিচারদের বাড়ছে বেতন, মিলছে পদোন্নতি ও নতুন পদবী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– প্যারা টিচারদের এবার বাড়ছে বেতন ও নামকরণ হচ্ছে নতুনভাবে। কয়েক হাজার প্যারা টিচারের বেতন বাড়ানোর পাশাপাশি তাদের পদের নাম পরিবর্তন করে ‘অতিরিক্ত সহকারী শিক্ষক’ করার ভাবনা চলছে।
একই সঙ্গে প্রাইমারি প্যারা টিচারদের আপার প্রাইমারি স্তরেও নিযুক্ত করা হতে পারে, যা তাদের বেতন কাঠামোকে সহকারী শিক্ষকদের কাছাকাছি নিয়ে আসবে। এই পদক্ষেপের ফলে বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে বলে আশা করা যাচ্ছে। মহিলা প্যারা টিচারদের জন্য বড় স্বস্তি এনে দিচ্ছে চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত নয়া প্রস্তাব। এখন থেকে তারা পেতে পারেন ৭৩০ দিনের ছুটি, যা মাতৃত্বকালীন ভারসাম্য রক্ষায় সাহায্য করবে।
এছাড়া, প্রতিটি স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন প্যারা টিচারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এমনকি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় তাদের পরিদর্শকের দায়িত্ব দেওয়ারও ভাবনা চলছে, যদিও তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে ২৬ হাজার শিক্ষক নিয়োগ মামলার রায় এই সিদ্ধান্তের বাস্তবায়নের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*