রোজদিন ডেস্ক, কলকাতা:- নীতীশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ১৬০০ কোটি টাকা বাজেটের এই ছবিতে তারকাদের পারিশ্রমিক নিয়ে চলছে জোর জল্পনা। শোনা যাচ্ছে, এই ছবিতে মূল নায়ক রামের ভূমিকায় অভিনয় করা রণবীর কাপুরের চেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন রাবণের চরিত্রে অভিনয় করা দক্ষিণী তারকা যশ।
যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিভিন্ন সূত্রে খবর, রণবীর কাপুর এই ছবির জন্য ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
তবে সবচেয়ে বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন যশ। যদিও তার সঠিক পারিশ্রমিকের অঙ্ক প্রকাশ করা হয়নি, তবে গণমাধ্যমগুলো জানিয়েছে যে তিনি রণবীরের চেয়ে বেশি অর্থ পাচ্ছেন। এতে ছবির প্যান-ইন্ডিয়া আবেদন আরও বাড়বে বলে মনে করছেন ভক্তরা। এই ছবিতে সাই পল্লবী, সানি দেওল, রবি দুবে, লারা দত্ত সহ অন্যান্য অভিনেতারা ৬ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।

Be the first to comment