হাসপাতালে ঢুকে চিকিৎসক নার্সদের শাসানির অভিযোগে জামিন পেলেন কৌস্তুভ বাগচী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- হাসপাতালে ঢুকে চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মীদের শাসানির অভিযোগ উঠেছিল বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে। সেই ঘটনায় কৌস্তভের বিরুদ্ধে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করল হাসপাতাল কর্তৃপক্ষ। সেই মামলাতেই আজ জামিন পেলেন কৌস্তুভ বাগচী।

সূত্রের খবর, এই বিজেপি নেতার বিরুদ্ধে মারধর, হুমকি, গালিগালাজ কর্তব্যরত চিকিৎসকদের নিগ্রহ-সহ আরও বেশ কিছু ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছিল।
যদিও এর মধ্যে চক্রান্ত খুঁজে পাচ্ছেন বিজেপির ওই আইনজীবী নেতা।

বিজেপি নেতা কৌস্তভের দাবি, ‘‘শাসকদলের দ্বারা প্রভাবিত হয়েই তাঁর বিরুদ্ধে এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করা হয়েছে ।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*