ওমর আবদুল্লার আমন্ত্রণে পুজোর পর কাশ্মীর যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পেহেলগাঁও হামলার পর ইতিমধ্যেই অনেকদিন পার হয়ে গিয়েছে। তবে একথা সত্য যে সংঘর্ষ বিরতি ঘোষণা বহুদিন আগে হয়ে গেলেও, কাশ্মীরের পর্যটন ধাক্কা খেয়েছে। আর এবার পশ্চিমবঙ্গবাসীকে কাশ্মীর ভ্রমণে আহ্বান জানিয়ে নবান্নে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারলেন তিনি। বৈঠক শেষে ওমর বলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে কাশ্মীরের পর্যটনের সম্পর্ক গভীর। আরও বেশি করে পর্যটক কাশ্মীরে আসুক, এদিন বলেন তিনি। মুখ্যমন্ত্রীকে কাশ্মীর যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাকে কাশ্মীর যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ওমর আবদুল্লা। পরে কাশ্মীর যাওয়ার চেষ্টা করব। কাশ্মীরে যাতে সবাই যেতে পারে, তার ব্যবস্থা করুক কেন্দ্র। কাশ্মীরে পর্যটকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করুক কেন্দ্র। কাশ্মীর আমার হৃদয়ে আছে’, মন্তব্য মুখ্যমন্ত্রীর। পুজোর পরে কাশ্মীর যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এদিন সেকথাও জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*