রোজদিন ডেস্ক, কলকাতা:- স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না ‘চিহ্নিত দাগি’ বা ‘টেন্টেড’ রা। নতুন নিয়োগ মামলায় ফের ধাক্কা খেল রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন। ‘চিহ্নিত দাগি’ বা ‘টেন্টেড’রা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় ফর্ম ফিল আপ করলে, তা বাতিলের নির্দেশ হাইকোর্টের। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেই বৃহস্পতিবার এই মামলায় রায় জানিয়ে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।
নয়া বিজ্ঞপ্তি নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ যা যা নির্দেশ দিয়েছিল, ডিভিশন বেঞ্চ তা বহাল থাকল। এ দিন রাজ্যের কাছে আদালত জানতে চায়, যাঁরা ইতিমধ্যেই অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের পাশে কীভাবে রাজ্য বা এসএসসি দাঁড়াচ্ছে?
চলতি বছরেই সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে। ফলে রাতারাতি চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ, যাঁরা ‘আনটেন্টেড’, সেই সমস্ত শিক্ষক, শিক্ষিকারা ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারেন। একই সঙ্গে রাজ্যকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়। নিয়োগপর্ব শেষ করতে ডেডলাইন হিসেবে বেঁধে দেওয়া হয় ২০২৫-এর ডিসেম্বর মাস। সেই মতো নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তিও জারি হয়। এখানেই দেখা দেয় সমস্যা।
আর আজ সেই রায়কেই বহাল রাখল আদালত। সুতরাং নতুন রায় পর্যন্ত আগের রায় মেনেই হবে ফর্ম ফিলাপ। নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না ‘চিহ্নিত দাগি’ বা ‘টেন্টেড’ রা।

Be the first to comment