রোজদিন ডেস্ক, কলকাতা:- আচ্ছা ভাবুন তো মহাকাশে কাঁচি ভাসছে, শ্যাম্পু ভাসছে, কাটা চুল ভাসছে — তার মধ্যে চুল কাটা চলছে, কেমন লাগবে তা দেখতে? না তবে তেমনটা হলনা, কিন্তু তার থেকে অদ্ভুত একটা ব্যাপার ঘটল শুভাংশুদের মহাকাশ অভিযানে। যা নিয়ে রীতিমতো কপাল কুঁচকেছেন অনেকেই। প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে চুল কাটিয়েছেন শুভাংশু শুক্লা, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফেরার যাত্রা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে।
১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে মঙ্গলবার পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা এবং অভিযানের বাকি সদস্যরা। এই ১৮ দিন ধরে স্নান করতে পারেননি শুভাংশু। তবে মহাকাশে চুল কাটার পদ্ধতিটা পৃথিবীর থেকে অনেকটাই আলাদা।
মহাকাশে চুল কাটার জন্য মহাকাশচারীরা বিশেষ ভাবে নকশা করা ভ্যাকুয়াম ক্লিপার ব্যবহার করেন। চুল কাটার সঙ্গে সঙ্গে কাটা চুলগুলি টেনে নেয়। ফলে এদিকে ওদিকে কাটা চুল ছড়িয়ে পড়ে না। আরও এক মহাকাশচারী নিকোল আয়ার্স ভ্যাকুয়াম ক্লিপার দিয়ে তাঁর চুল কেটে দেন।
এবিষয়ে তিনি বলেছেন, ‘আমি মজা করে ওকে বলছিলাম, পৃথিবীতে ফেরার পরে চুল কাটার ব্যবসাই আমার ভবিষ্যত হতে পারে। যদিও কেমন কাটি, তা এখনও কেউ বলেনি।’

Be the first to comment