রোজদিন ডেস্ক, কলকাতা:- খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার তাঁর দফতর থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। আপাতত তিনদিন তিনি বাড়ি থেকে কাজ করবেন বলে জানা গিয়েছে। নষ্ট হয়ে যাওয়া খাবার খেয়ে অন্ত্রের প্রদাহ হয়েছে ৭৫ বছর বয়সি বেঞ্জামিন নেতানিয়াহুর।এমনকি, জলের অভাব দেখা গিয়েছে তাঁর শরীরে। জলের ঘাটতি মেটাতে দেওয়া হচ্ছে স্যালাইন। তাই চিকিৎসকের পরামর্শ মেনে আগামী তিন দিন বাড়িতেই থাকবেন তিনি। সেখান থেকেই কাজ করবেন। তবে, এখন আগের তুলনায় অনেক ভালো আছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে বেশ কয়েক বার অসুস্থ হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। গত ডিসেম্বরে প্রস্টেটে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। এই অস্ত্রোপচারের ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন ন্যায়বিচার দফতরের মন্ত্রী ইয়ারিভ লেভিন। তার আগে, ২০২৩ সালে পেসমেকার বসানো হয়।নেতানিয়াহুর দফতর থেকে জানানো হয়েছে, নষ্ট হয়ে যাওয়া খাবার খেয়ে অন্ত্রের প্রদাহ হয়েছে ৭৫ বছর বয়সি বেঞ্জামিন নেতানিয়াহুর। এমনকি, জলের অভাব দেখা গিয়েছে তাঁর শরীরে। জলের ঘাটতি মেটাতে দেওয়া হচ্ছে স্যালাইন। তাই চিকিৎসকের পরামর্শ মেনে আগামী তিন দিন বাড়িতেই থাকবেন তিনি। সেখান থেকেই কাজ করবেন।

Be the first to comment