রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারতীয় নৌবাহিনীর সিনিয়র অফিসার ও গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এর যৌথ উদ্যোগে লঞ্চ হলো ইয়ার্ড ৩০৩৪ । এটাই জিআরএসই এএসডাবলু এসডাবলুসি প্রকল্পের শেষ জাহাজ। সম্পুর্ণ দেশীয় পদ্ধতিতে জি আর এস ই তে তৈরি এই জাহাজগুলি। উপস্থিত ছিলেন ভি এ ডি এম কিরণ দেশমুখ। নৌবাহিনীর ঐতিহ্য মাথায় রেখে এটি উদ্বোধন করেন প্রিয়া দেশমুখ। এই যুদ্ধ জাহাজটি ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন বিধ্বংসী অগভীর জলের জাহাজ। এক্ষেত্রে জাহাজ টিতে মাইন পাতাও থাকে। রকেট এনএসজি ৩০ (gun) এবং আরো যুদ্ধাস্ত্র দিয়ে সজ্জিত এই জাহাজ। এটি ইলেকট্রনিক জলযুদ্ধে ব্যবহৃত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্ম নির্ভর ভারত বা Make in India প্রকল্প কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই জাহাজের ভূমিকা উল্লেখ্য। এই জাতীয় সামুদ্রিক যুদ্ধ জাহাজ ভারত মহাসাগর অঞ্চলে অগভীর জলের মাইনকে ধ্বংস করে। পো

Be the first to comment