গাড়ি পার্কিং করা নিয়ে বচসা, খুন হলেন অভিনেত্রী হুমা কুরেশির ভাই আশিফ কুরেশি

Spread the love

রোজদিন ডেস্ক : বাড়ির সামনে গাড়ি পার্কিং করা নিয়ে বচসা। খুন হলেন অভিনেত্রী হুমা কুরেশির ভাই আশিফ কুরেশির। দিল্লির নিজামুদ্দিন এলাকার ঘটনা। আসিফ হুমার পিসতুতো ভাই। এই ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা। ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ছুরিটি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, অভিনেত্রীর ভাই আসিফ কুরেশি দিল্লির জংপুরার নিজামুদ্দিন এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। বৃহস্পতিবার রাত। ঘড়ির কাঁটায় রাত সাড়ে ১০টা। দিল্লি পুলিশ সূত্রে খবর, সেই সময় দু’জন যুবক স্কুটারে চড়ে তাঁর বাড়ির সামনে আসে। ঠিক প্রবেশপথের মুখে স্কুটার রাখতে যায়। তাতে বাধা দেন অভিনেত্রীর ভাই। সেই সময় এক যুবক নিজের কাছে থাকা ধারালো ছুরি বের করে। আসিফ কুরেশির বুকে এলোপাথাড়ি ছুরি চালানো হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে সব শেষ। মৃত্যু হয় তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*