নবান্ন অভিযানে ধুন্ধুমার, বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে FIR করতে চলেছে পুলিশ। লালবাজার সূত্রে দাবি, পুলিশকে হুমকির অভিযোগ , বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে আরও ৬টি মামলা রুজু করতে চলেছে পুলিশ।
সূত্রের খবর, নবান্ন অভিযানে পুলিশকে মারধর, হুমকির অভিযোগ। পাশাপাশি লালবাজার সূত্রে আরও দাবি করা হয়েছে নবান্নে অভিযানে হাইকোর্টের নির্দেশ মানা হয়নি। ইতিমধ্যেই নবান্নে অভিযানের একাধিক ভিডিও প্রকাশ করেছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার নবান্ন অভিযানে নেমে, কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশে বেলাগাম আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘মমতাকে প্রাক্তন করব। চোর ভাইপোকে জেলে ঢোকাব। আর মনোজ ভার্মাকে যেখানে ঢোকানোর সেখানে ঢোকাব।
রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, বিরোধী দলনেতার এমন মন্তব্যেই আরো সাহস পায় অন্যান্য নেতৃত্ব। উল্লেখ্য গতকাল এই মিছিলের বিষয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল এই মিছিলে পুলিশের নিয়ম শৃঙ্খলাকে মেনে চলার কথা। কিন্তু বাস্তবে কি তাই হল? পুলিশকে চুড়ি, শাঁখা-পলা, জুতো পর্যন্ত দেখিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।

Be the first to comment