রোজদিন ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আনুগত্য প্রশ্নাতীত বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল নির্বাচন কমিশনের সামনে ইন্ডিয়া জোটের ধর্নায় যোগ দেওয়া নিয়ে সমালোচনার জবাবে সাংসদ বলেন, “আমার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যারা আক্রমণের সুযোগ খোঁজে, তারা চেষ্টা করুক। গত নির্বাচনে সমস্ত ষড়যন্ত্র সত্ত্বেও আমি ১,৭৫,০০০ ভোটের ব্যবধানে জিতেছিলাম। আমার বিশ্বাস, সততা ও নিষ্ঠা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আনুগত্য প্রশ্নাতীত ও চিরকাল একই থাকবে।”
উল্লেখ্য গতকাল দিল্লিতে খড়গ সিং মার্গে সাংসদদের নতুন আবাসনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে হাজির ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তৃণমূল সংসদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘সব কল্যাণ হ্যায় তো?’ যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। তবে আজ তৃণমূল সাংসদ নিজেই সব জল্পনা খারিজ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের আনুগত্য অটুট বলে জানিয়েছেন। ওই অনুষ্ঠান ছাড়াও সুপ্রিম কোর্টে এসআইআর এবং ওবিসি সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ মামলায় দলের হয়ে সওয়াল করছেন তিনি। সেই কারণেও ইন্ডিয়া জোটের কর্মসূচিতে তিনি অনুপস্থিত ছিলেন বলে কল্যাণ জানিয়েছেন।

Be the first to comment