চার অফিসারের সাসপেনশন বা এফআইআর-এর নির্দেশ মানেনি রাজ্য, মুখ্যসচিবকে তলব জাতীয় নির্বাচন কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : চার অফিসারের সাসপেনশন বা এফআইআর-এর নির্দেশ মানেনি রাজ্য, রাজ্যের মুখ্যসচিবকে তলব করল জাতীয় নির্বাচন কমিশন। কাল বিকেল ৫টায় জাতীয় নির্বাচন কমিশনে তলব করা হল তাঁকে। শুধু ভোটের কাজ থেকে সরানো হয়েছে এক এইআরও ও এক ডেটা এন্ট্রি অপারেটরকে।

প্রসঙ্গত, ভোটার তালিকায় অবৈধভাবে ভুয়ো ভোটারের নাম তোলার অভিযোগে ভারতের নির্বাচন কমিশন রাজ্যের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। সোমবার দুপুর ৩ টের মধ্যে রাজ্যকে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছিল। কিন্তু কমিশনের সেই সিদ্ধান্ত মানেনি রাজ্য। মুখ্যসচিব মনোজ পন্থের চিঠিতে জানানো হয়েছে, অভিযুক্ত ৪ আধিকারিককে সাসপেন্ড করা হয়নি। তাদের ভোটের কাজ থেকে সরানো হল। রাজ্য সরকার অভ্যন্তরীণ তদন্ত করে দেখবে বলেও চিঠিতে জানানো হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*