রোজদিন ডেস্ক : এসআইআর ইস্যুতে ফের নির্বাচন কমিশনের উপর ক্ষোভ প্রকাশ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ স্পষ্টত বলেছেন, নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, মাত্র এক বছর আগে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের জন্য যে ভোটার তালিকা ব্যবহার হয়েছে, তাতে নাকি ব্যাপক ত্রুটি ও অনিয়ম রয়েছে। যদি সত্যিই তাই হয় এবং কেন্দ্রীয় সরকারও এই মূল্যায়নের সঙ্গে একমত হয়, তাহলে নৈতিক দিক থেকে প্রথম পদক্ষেপ হওয়া উচিত অবিলম্বে লোকসভা ভেঙে দেওয়া।
ক্রোনোলজি বুঝিয়ে নির্বাচন কমিশন এবং কেন্দ্রকে অভিষেকের বার্তা, প্রথমে লোকসভা ভঙ্গ করতে হবে, তারপর সারা দেশে এসআইআর চালু করতে হবে আর সবশেষে গোটা দেশে নির্বাচন করতে হবে।
অভিষেকের কথায়, “এই ভোটার তালিকা যদি ভুলে ভরা থাকে, তাহলে নরেন্দ্র মোদীর নির্বাচনও বৈধ নয়, কেন্দ্রের সরকারও বৈধ নয়। তাই স্পেশাল ইনটেনসিভ রিভিশন যদি করতেই হয়, তবে আগে লোকসভা ভেঙে দেওয়া হোক। তার পর গোটা দেশে নিবিড় সংশোধন হোক ভোটার তালিকায়। এতে কোনও অসুবিধা নেই। কিন্তু বাংলার ভোটার তালিকা ভুল আর গুজরাতের ঠিক, বিহারের ভোটার তালিকা ভুল উত্তরপ্রদেশের ঠিক—এটা চলবে না।”

Be the first to comment