হুগলীতে নার্সিংহোমে উদ্ধার ঝুলন্ত নার্সের মৃতদেহ, গ্রেফতার ২; খুন করা হয়েছে অভিযোগ পরিবারের

Dead woman lying on the floor under white cloth with focus on hand
Spread the love

রোজদিন ডেস্ক : ৯ আগস্ট আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের এক বছর পূর্ণ হয়েছে। এর মাঝেই হুগলীর সিঙ্গুরে এক নার্সিংহোমে মিলল নার্সের ঝুলন্ত দেহ।

হুগলির সিঙ্গুরে নার্সিংহোমে  কাজে যোগ দেওয়ার ৩ দিনের মাথায়, উদ্ধার হল এই নার্সের ঝুলন্ত মৃত দেহ। এই ঘটনায় সরাসরি খুনের অভিযোগ তুলেছে মৃত নার্সের পরিবার। প্রায় ৬ ঘণ্টা ধরে রাস্তায় বসে বিক্ষোভও দেখান তাঁরা। যদিও মৃতার পরিবারের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ।

এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ২। এদিকে শ্রীরামপুর হাসপাতালে ময়নাতদন্ত না হওয়ায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। এরপর এদিন দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মেডিক্যাল কলেজে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উপস্থিত ছিল প্রচুর পুলিশ। সিঙ্গুর থেকে নার্সিংহোমের মালিক এবং কাঁথি থেকে মৃত নার্সের বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের।

মৃত নার্সের নাম , দীপালি জানা, বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। মাত্র ৩ দিন আগে সিঙ্গুরের শিবম সেবাসদন নার্সিংহোমে নার্সের কাজে যোগ দেন বছর ২৪-এর দীপালি। বুধবার রাতে নার্সিংহোমের চারতলায় ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত নার্সের সহকর্মী  মল্লিকা বাউড়ি বলেন,আমি দেখতে পাই…রাতে দরজা বন্ধ ছিল…জানালা দিয়ে দেখি ঝুলছে। যদিও, মৃতার পরিবারের সরাসরি অভিযোগ, তাঁর মেয়েকে খুন করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*