রোজদিন ডেস্ক : পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে আবারও বড় ধরনের চুরি। হিন্দমোটর দেবাইপুকুরের বাড়িতে বুলারা থাকেন না। তিনি কসবায় থাকেন। মাঝে মাঝে আসেন। সেই বাড়ির পিছনের দরজা ভেঙে চুরি হয়েছে। প্রচুর পুরস্কার, মেডেল, স্মারক উধাও। ঘর লণ্ডভণ্ড। বুলা চৌধুরী জানিয়েছেন, আমার ১২০ খানা গোল্ড মেডেল ছিল, এছাড়া রূপো, ব্রোঞ্জের মেডেলও প্রচুর ছিল। সব শোকেস ভেঙে নিয়ে গেছে। এছাড়া ঘরের সমস্ত দামি জিনিসও চুরি হয়েছে।

২০১৪ সালেও ছয় মাসের ব্যবধানে দু-বার চুরির ঘটনা ঘটেছিল। পুলিশ এখনও পুরোপুরি তার কিনারা করতে পারেনি। তার মধ্যেই আবার এমন ঘটনা। উত্তরপাড়া থানায় অভিযোগ জানিয়েছে বুলার পরিবার। ইতিমধ্যেই পুলিশ বাড়িতে এসে তদন্ত করে গেছে। এই চুরির কিনারা করতে তৎপর হয়েছে পুলিশ।


Be the first to comment