রোজদিন ডেস্ক : আজ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৯ তম স্বাধীনতা দিবস। গেরুয়া, সাদা, সবুজে সেজে উঠেছে সর্বত্র। জায়গায় জায়গায় দেশাত্মবোধক গান। কোথাও বৃক্ষ রোপন, কোথাও রক্তদান শিবির, কোথাও বা ফল বিতরণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস।

৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছরই প্রেস ক্লাবে এই পারিবারিক মিলনমেলার আয়োজন করেন উদ্যোক্তারা।
এদিন এই পারিবারিক মিলনমেলা অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মিলিত হন রাজ্যের কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

Be the first to comment