রোজদিন ডেস্ক : আজ খেলা হবে দিবস। সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“আজ খেলা হবে দিবস। এই দিনে আমি বাংলার ক্রীড়াপ্রেমী মানুষ ও প্রতিটি ক্রীড়াবিদকে অভিনন্দন জানাই। খেলাধুলার মধ্য দিয়েই সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ুক।”

প্রসঙ্গত, কয়েক বছর ধরেই ১৬ আগস্ট বাংলায় পালিত হচ্ছে ‘খেলা হবে দিবস’। রাজনৈতিক স্লোগান হিসেবে শুরু হলেও এখন তা এক উৎসবে পরিণত হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সক্রিয় করে তোলা এবং সুস্থ জীবনের বার্তা পৌঁছে দেওয়াই এই দিবস পালনের উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীও তাঁর বার্তায় সেই দিকেই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, “খেলা জীবনের অঙ্গ। খেলাধুলার মধ্য দিয়ে মানুষ সুস্থ থাকে, একে অপরের সঙ্গে সম্পর্কও দৃঢ় হয়। তাই বাংলার প্রতিটি ক্রীড়াপ্রেমীকে অভিনন্দন।”
উল্লেখ্য, রাজ্যের ক্রীড়ামহলেও মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা যথেষ্ট সাড়া ফেলেছে। প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা বলছেন, সরকারের পক্ষ থেকে খেলাধুলার প্রতি যে উৎসাহ দেখানো হচ্ছে, তা যুব সমাজকে খেলায় আগ্রহী করে তুলছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে বহু নতুন প্রতিভা উঠে আসছে। খেলা হবে দিবস সেই প্রতিভাদের তুলে ধরারও এক বড় মঞ্চ হয়ে উঠছে।

Be the first to comment