আজ জন্মাষ্টমী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : শনিবার সকাল থেকেই রাজ্যে উৎসবের আবহ। আজ জন্মাষ্টমী! সকলকে শুভেচ্ছা জানিয়ে এদিন নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “সকলকে জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা জানাই। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সকলের জীবনে শান্তি, সৌহার্দ্য ও সুখ প্রতিষ্ঠিত হোক।”

রাজ্যে জন্মাষ্টমীকে কেন্দ্র করে প্রতি বছরই বিশেষ অনুষ্ঠান পালিত হয়। শহর কলকাতা থেকে শুরু করে গ্রামাঞ্চল, সর্বত্র শ্রীকৃষ্ণ ভক্তরা ভজন-সংকীর্তন, মন্দির সজ্জা, উপবাস ও পুজোর মধ্য দিয়ে এই দিনটিকে পালন করেন। ভোর থেকেই নানা জায়গায় মন্দিরে ভিড় জমেছে।

উল্লেখ্য, সকাল থেকেই শ্রীকৃষ্ণের মূর্তিতে অঞ্জলি দিতে দেখা গিয়েছে ভক্তদের। এমন দিনে মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা সাধারণ মানুষের মধ্যে উৎসবের আনন্দকে আরও উজ্জ্বল করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*