মুর্শিদাবাদের নওদার চাঁদপুরে গ্রেফতার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক দালাল

Spread the love

‎‎রোজদিন ডেস্ক :  মুর্শিদাবাদের নওদার চাঁদপুরে গ্রেফতার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক দালাল। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে নওদা থানার পুলিশ চাঁদপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে একটি বাড়ি থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবক ও স্থানীয় এক দালালকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে বাংলাদেশের যুবকের নাম আরিফ খান। তার বাড়ি খুলনা জেলার খুলনা থানা এলাকায়। এবং ভারতীয় দালালের নাম শাজামাল শেখ। তার বাড়ি নওদার চাঁদপুর গ্রাম।

অভিযানের সময় পুলিশ প্রথমে বাড়ির মালিক সহ এক যুবককে আটক করে।জিজ্ঞাসাবাদের পর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের মধ্যে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ওই বাড়ির মালিক শাহজামাল শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশের জেরায় আরিফ খান স্বীকার করে যে, সে কোনো পাসপোর্ট বা বৈধ নথি ছাড়াই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে।

শনিবার সকালে ধৃতদের বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়। পুলিশ ৭ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। এ ঘটনায় আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে একাধিক অনুপ্রবেশকারীকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। জোরদার চলছে নজরদারি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*