রোজদিন ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনায় অভিযুক্ত হিন্দোল মজুমদারকে গ্রেফতার করা হয়। এবার সেই মামলায় জামিন পেলেন যাদবপুরের প্রাক্তনী গবেষক হিন্দোল।
উল্লেখ্য, স্পেন থেকে ফেরার পরেই গ্রেফতার করা হয় হিন্দোলকে। আদালতে তাঁর আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করেন। সরকারি আইনজীবী হিন্দোলের জেল হেফাজতের আবেদন জানান।
সূত্রের খবর, ১০০০ টাকার বন্ডে জামিনের নির্দেশ দিয়েছে আদালত।
সরকারি আইনজীবীর জামিনের বিরোধিতা নিয়েও ক্ষুব্ধ বিচারক। জানতে চান কেন জামিনের বিরোধিতা? আইটি অ্যাক্টে মামলা হয়নি কেন? জানতে চান বিচারক। অন্যদিকে, সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে, জেল হেফাজত চায়, একইসঙ্গে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটও জমা দেন।

Be the first to comment