রোজদিন ডেস্ক : ২০২৬ বাংলায় বিধানসভা নির্বাচন। ফের নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল ২২ আগাস্ট বাংলায় আসছেন তিনি। দমদমে সভা করবেন তিনি। এছাড়াও মেট্রো প্রকল্পের উদ্বোধন রয়েছে তাঁর। পাটনা থেকে কলকাতা পৌঁছে সড়কপথে তিনি যাবেন আগামীকাল বিকেল সাড়ে চারটা নাগাদ যশোর রোড মেট্রো স্টেশন।
মেট্রো রেল-সহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করে তিনি সেখান থেকে মেট্রোতে চেপেই বিমানবন্দর যাবেন। সেখান থেকে ফের যশোর রোড স্টেশনে ফেরত আসবেন। দমদম সেন্ট্রাল জেল ময়দানে একটি সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। সেখানে বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’-য় বক্তব্য রাখবেন তিনি।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন,
“আমি কলকাতায় @BJP4Bengal কার্যকর্তাদের মধ্যে একটি র্যালিতে উপস্থিত থাকার জন্য উদগ্রীব। প্রতিদিন তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। আমাদের উন্নয়নমূলক কর্মসূচির কারণে পশ্চিমবঙ্গের মানুষ আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে।”

Be the first to comment