- পশ্চিম বর্ধমানে জেলাশাসক, এসপি পেলেন স্থায়ী কার্যালয়, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রীর।
- টানা ৭২ ঘণ্টা ধরে এক সেকেন্ডের জন্যও বৃষ্টি থামেনি জম্মুতে। যার জেরে তাওয়াই ও চন্দ্রভাগার মতো নদী বিপদসীমার বহু উপর দিয়ে বইছে। মৃত কমপক্ষে ১০।
- আজ গণেশ চতুর্থী! এই উপলক্ষে মুম্বইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের আরাধনা।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তা আজ, ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে।
- ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বি সুদর্শন রেড্ডি দিল্লিতে ইন্দ্রজিৎ গুপ্তা মার্গে বেলা ৩টে নাগাদ হরকিষেণ সিং সুরজিৎ ভবনে সিপিএম নেতৃত্বের সঙ্গে দেখা করবেন।
- কলকাতা লিগে আজ, বুধবার দুটো ম্যাচ। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস ক্লাব। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে নামছে সুরুচি সংঘ ও রেলওয়ে এফসি। দুটো ম্যাচই শুরু হবে দুপুর তিনটে থেকে।
- সাম্প্রদায়িক অশান্তির জেরে গত ১৩ জুন থেকে রাত্রিবেলা ‘শ্যুট অ্যাট সাইট’ (দেখা মাত্র গুলি) অর্ডার জারি হয়েছিল অসমের ধুবড়িতে। দুর্গাপুজোর সময়েও তা বহাল থাকবে বলে জানিয়ে দিলেন অসমের মিখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
- ইতিহাস রচনা করল স্পেসএক্স, সফল উৎক্ষেপণ ‘স্টারশিপ’-এর, হলো নির্ভুল স্প্ল্যাশডাউনও
- এক মঞ্চে মোদী, পুতিন, জিনপিং, এসসিও সামিট হতে চলেছে আমেরিকার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের মঞ্চ।
- কোচবিহারের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য।

Be the first to comment