পুজোয় ছুটি নয় পুলিশের!

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতার পর এবার রাজ্য পুলিশ কর্মীদেরও পূজোয় ছুটি মিলবে না।!  উৎসবের  মরসুমে  শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা যাতে ছুটি না নেন, এই মর্মে রাজ্য পুলিশের এডিজি  (আইন শৃঙ্খলা)  জাভেদ শামিম সব জেলায় বার্তা পাঠিয়েছেন।

এর আগে কলকাতা পুলিশের পক্ষেও কর্মীদের একই বার্তা দেওয়া হয়।

সূত্রের খবর,  আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর অবধি (দুর্গাপূজো থেকে ছট পুজো) পুলিশ কর্মীদের ছুটি না নিতে বার্তা দেওয়া হয়। তবে মেডিকেল ও জরুরি ভিত্তিতে ছুটি নেওয়া যাবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*