বিহারে বিরল ঘটনা, চোখে দাঁত!!

Spread the love

রোজদিন ডেস্ক : চোখের ভিতর দাঁত!!  এমনই বিরল ঘটনা হয়েছে বিহারে। ৪২ বছর বয়েসের জনৈক ব্যক্তির চোখে দাঁত নিয়ে শোরগোল ওই রাজ্যের চিকিৎসা মহলেও। পাটনার ইন্দিরা গান্ধী ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স (আইজিআইএমআর)-এর এক চিকিৎসক দল এই বিরল রোগের অস্ত্রোপচার করেন। এখন ওই ব্যক্তি সুস্থ আছেন বলে জানা গেছে।

বিহারের এক গ্রামের অধিবাসী ওই ব্যক্তির গত বছর অক্টোবর মাসে ওপরের মাড়িতে রক্তপাত হয়। চিকিৎসা করে ঠিকও হয়ে যায়। চলতি বছর মার্চ মাসে তিনি চোখে ঝাপসা দেখতে শুরু করেন। সঙ্গে ডান চোখ ও গালের মধ্যে পিন্ডর মত কিছু অনুভব করেন। স্থানীয়ভাবে চিকিৎসাতেও সুস্থ না হওয়ায় তিনি পাটনা যান। সেখানে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর এই অদ্ভুত বিরল বিষয়টি জানতে পারেন। সিবিসিটি স্ক্যান-সহ নানা পরীক্ষা হয়। গত ১১ আগস্ট বিশিষ্ট চিকিৎসকরা অস্ত্রোপচার করে তাঁর চোখ থেকে দাঁত তুলে দেন।

চিকিৎসা জগতে অত্যন্ত বিরল এই ঘটনা নিয়ে ব্যাপক বিস্ময় সৃষ্টি হয়। আইজিআইএমআর-এর অন্যতম বিশিষ্ট চিকিৎসক প্রিয়ংকর সিং জানান, এটি বিরল ঘটনা। অস্ত্রোপচারের পর ওই ব্যক্তি এখন সুস্থ আছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*