রোজদিন ডেস্ক : পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়ের (anuparna roy) ভেনিসে আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আদতে জঙ্গলমহলের মেয়ে অনুপর্ণা রায় বিশ্বখ্যাত ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের বিভাগে সেরা পরিচালকের সম্মান পেয়েছেন। যা তার আগে কোন ভারতীয় পাননি। একে পৃথিবী জয় বলে অভিহিত করে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী তাঁকে অভিনন্দন জানান। সঙ্গে তরুণী পরিচালকের মা-বাবা, বন্ধু সহযোগীদেরও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অনুপর্ণার এই অসাধারণ পুরস্কার প্রাপ্তিতে তিনি খুব খুশি জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই মুকুটপ্রাপ্তি বাংলার মেয়েদের জয়। জঙ্গলমহলের রাঙামাটিতে শিকড় হলেও এখন অনুপর্ণার মা-বাবা কুলটিতে থাকেন। নিজের ক্ষেত্রে তিনি আরও এগিয়ে যান, সবার মুখ আরও উজ্জ্বল করুন বলে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী (mamata banerjee)।

প্রসঙ্গত, মনপুরা গ্রামের ছোটবেলার বন্ধুর অনুপ্রাণিত “সংস অফ ফরগটন ট্রিস” ছবি তৈরি করে ভেনিসে এই পুরস্কার জয় করেছেন অনুপর্ণা। এটিই তার পরিচালিত প্রথম ছবি। তার এই অসামান্য পুরস্কার প্রাপ্তি রাজ্যের শিল্প সংস্কৃতি মহলে খুশির হাওয়া নিয়ে এসেছে।

Be the first to comment