বিহারে এস আই আর (SIR)-এ মান্যতা পাবে আধার কার্ড

Spread the love

রোজদিন ডেস্ক : বিহারে এস আই আর (SIR)-এ আধার কার্ডকে (aadhaar card) গ্রহণযোগ্য করার নির্দেশ দিল শীর্ষ আদালত। তবে নির্বাচন কমিশন এর সত্যতা যাচাই করতে পারবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের এই  নির্দেশকে জয় বলে দেখছেন বিরোধীরা। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস একে স্বাগত জানিয়েছে। এর জন্য রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকায় খুশি দল। তাদের মতে, শীর্ষ  আদালতের  এই রায় ও পর্যবেক্ষণে  প্রমাণিত  যে  মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাদের লড়াই ঠিক পথে ছিল, আছে ও থাকবে।

প্রসঙ্গত, ভোটমুখি বিহারে এস আই আর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে  বিরোধী পক্ষর দ্বন্দ্ব  তুঙ্গে ওঠে। নির্বাচন কমিশনের এই সব কাজের নেপথ্যে কেন্দ্রের শাসক বিজেপি আছে বলে অভিযোগ করেন তারা। যদিও বিজেপি তা মানতে নারাজ।

এস আই আরে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড পেশ করা নিয়েও চূড়ান্ত সংশয় দেখা দেয়। যা গড়ায় আদালতেও।

আজ শীর্ষ আদালত জানিয়েছে, নাগরিকত্বর ১২তম প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড গ্রহণ করা যাবে। তবে তা যাচাই এর অধিকারও নির্বাচন কমিশন এর থাকবে।

এর আগে বিচারক সূর্যকান্ত ও বিচারক জয়মাল্য বাগচির বেঞ্চও একই কথা জানিয়েছিলেন।

শীর্ষ আদালতের নির্দেশে কিছুটা হলেও স্বস্তিতে বিহারবাসী। তবে শুধুমাত্র বিহারের এস আই আরের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে।

প্রসঙ্গত এই রাজ্য-সহ একাধিক রাজ্যে এস আই আরের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এর জন্য ডাকা বৈঠকে যোগ দেবেন রাজ্যের নির্বাচন আধিকারিকরাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*