গাজার পাশে অনুপর্ণা (anuparna roy), মুগ্ধ বিকাশ ভট্টাচার্য (Bikash Bhattacharya)

Spread the love

রোজদিন ডেস্ক : আবির্ভাবেই প্রথম বিশ্বজয় করেছেন রাজ্যের সুকন্যা অনুপর্না রায় (Anuparna Roy)। ভেনিসের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিস্ময় কন্যা তিনি। সেখানেই অশ্রুসিক্ত চোখে বিপন্ন প্যালেস্টাইন ও তার অসহায় শিশুদের পাশে দাঁড়ালেন তিনি, যা নিয়ে ফের বিস্মিত সারা দেশ, বিশ্বও।
বাংলার মেয়ের ভেনিসে এই ভাবে যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোয় অভিভূত রাজ্যের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ( Bikas ranjan Bhattacharya)।

সমাজ মাধ্যমে নিজের এই মুগ্ধতা প্রকাশ করেন তিনি। বলেন, আবির্ভাবেই বিশ্বজয়, তবু আর্ত মানুষদের হয়ে আওয়াজ তুলতে এতটুকু বিচলিত হন নি। সবার উদ্দেশ্যে বিকাশবাবু বলেন, ভাবুন, ভাবতে শিখুন!
প্রসঙ্গত, ভেনিসের আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে অশ্রু সিক্ত চোখে অনুপর্না রায় বলেন, সব শিশুই শান্তি চায়।স্বাধীনতা, মুক্তি চায় । প্যালেস্টাইন এর ব্যতিক্রম না। তিনি কোন করতালি, অভিনন্দনের প্রত্যাশী না। প্যালেস্টাইন, গাজার পাশে দাঁড়ানো দায়িত্ব বলে মনে করেন। জানান, এতে হয়ত তাঁর দেশে অনেকে হতাশ হবেন, কিন্তু এতে তাঁর কিছু যায় আসে না।
ভেনিসের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে অনুপর্নার এই সাহসী বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়। উপস্থিত অনেকেই এতে বিস্মিত হন।
বামপন্থী বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তরুণী পরিচালকের এই বক্তব্য উচ্ছ্বসিত ভাবে সমর্থন করে স্বাগত জানিয়েছেন।
সংস অফ ফরগটন ট্রিস ছবির পরিচালক অনুপর্না রায়ের প্রথম ছবিই পুরষ্কৃত হওয়ায় খুশি এই রাজ্য সহ সারা দেশ৷ যুদ্ধ বিধ্বস্ত গাজার শিশু, অধিবাসীদের পাশে তিনি প্রকাশ্যে কথা বলায় যা এক নতুন মাত্রা যুক্ত করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*