রাষ্ট্রপতি ভবনে অধীর চৌধুরী (Adhir Choudhury)

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের উপর অত্যাচার, নির্যাতনের তীব্র প্রতিবাদ দীর্ঘদিন ধরেই করে চলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Choudhury)। এবার সোজাসুজি রাষ্ট্রপতি ভবনে (President House) গিয়ে দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। সাক্ষাতের পর অধীর চৌধুরী বলেন, আজ আমি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেছি এবং দেশের বিভিন্ন প্রান্তে বাংলার পরিযায়ী শ্রমিকরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা তুলে ধরেছি। তাঁদের জীবিকার অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়ে গভীর চিন্তা প্রকাশ করেছি।

বাংলার পরিযায়ী শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সর্বত্র দিয়ে করব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*