রোজদিন ডেস্ক : লাদাখকে রাজ্যের স্বীকৃতি ও ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার দাবিতে ফের অনশনে বসেছেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuck)।
৩৫ দিন তাঁর এই অনশন আন্দোলন চলবে। একদা জম্মু কাশ্মীরের সঙ্গে থাকা লাদাখ এখন কেন্দ্রশাসিত অঞ্চল। বিশিষ্ট পরিবেশবিদ, শিক্ষাবিদ সোনম ওয়াংচুক গত বছরও এই সব দাবিতে দীর্ঘ ২১ দিন অনশন করেছিলেন। তাঁর অভিযোগ, কেন্দ্র লাদাখকে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার কথা বললেও তা করেনি। আসন্ন পার্বত্য পরিষদের নির্বাচন এর আগে এই মর্যাদা দেওয়ার জন্য তিনি দাবি তোলেন।
ছবির মত সুন্দর লাদাখে সোনম ওয়াংচুক এক জনপ্রিয় নাম। আমির খান অভিনীত থ্রি ইডিয়টস ছবি-তে তাঁর চরিত্র সোনমের আদলে করা হয়েছিল বলে মনে করা হয়।

Be the first to comment